০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নিখোঁজ আ’লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

  • Update Time : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতা ফারুক মিয়ার (৪৫) লাশ ডোবা থে‌কে পু‌লিশ উদ্ধার ক‌রে‌ছে।

উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের নিখোঁজ সহ সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়ার নিজ গ্রাম পুরান মৈশাপুরের বাড়ির পাশের একটি ডোবা বিল থেকে অাজ রোববার সকা‌লে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন পু‌লিশ। তা‌কে গুম ক‌রে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তার প‌রিবার।
জানা যায়, গত শুক্রবার রাতে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ফোন করার পর তিনি নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তাঁর পরনের ব্যবহৃত জুতা ও ছেড়া লুঙ্গি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ফারুক আহমদকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করে নিয়ে গেছে। নিখোঁজ ফারুক আহমদ পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের পূত্র।
এ ঘটনার ব্যাপা‌রে নিহ‌তের শ্যালক কামরুজ্জামান জানান, মধ্যরা‌তে দিকে মইশাপুর গ্রামে তার নিজ দোকান থেকে বের হন হ‌য়ে‌ছিল। ওই সময় তার মোবাইলে কে বা কারা ফোনে কল আসে। ফোন পেয়ে বাড়ির রাস্তায় না এসে অন্য রাস্তায় চলে যান। এর পর তার খোঁজ মিলেনি। তিনি দা‌বি ক‌রেন, পূর্ব বিরোধের জের ধ‌রেই তাকে গুম করে হত্যা করতে পা‌রে প্রতিপক্ষের লোকজন।
থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় কোনো অ‌ভি‌যোগ পায়‌নি। এ সময় এএসপি সার্কেল দুলন মিয়া ঘটনাস্থল এলাকা থেকে সামছ উদ্দিন নামের এক জনকে আটক করে রহস্যজনক ভা‌বে ছে‌ড়ে দেয়ার অ‌ভি‌যোগ ক‌রেন এলাকাবা‌সি।‌ সে নয়া মইশাপুর গ্রামের মৃত হায়াত উল্লাহ পুত্র।

ছাতক থানার এএসপি (সার্কেল) মো. দোলন মিয়া ও ও‌সি আ‌তিকুর রহমান নেতৃ‌ত্বে ঘটনাস্থল গলাকাটা ও হাত পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার ক‌রে সুনামগঞ্জ ম‌র্গে পা‌ঠি‌য়ে দেয়া হ‌চ্ছে। এ ঘটনা  নি‌য়ে উপ‌জেলাজু‌ড়ে ব্যাপক সমালোচনার ঝড় বই‌ছে। এলাকাবা‌সির স‌ন্দে‌হের তীর স্থানীয় এক ইউ‌পির দি‌কে প‌ড়ে‌ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নিখোঁজ আ’লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

Update Time : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮