১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: শ্রমিক লীগ নেতা কারাগারে

  • Update Time : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের নবীনগর আবাসিক এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রমিক লীগ নেতা মলয় চন্দকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
ধর্ষণচেষ্টার ঘটনায় সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নির্যাতিত ছাত্রীর মা।
শ্রমিক লীগ নেতা মলয় চন্দ (৩৫) শহরের নবীনগর ধোপাখালী এলাকার মনিন্দ্র চন্দ’র ছেলে। তিনি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। নির্যাতিত ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।
মামলা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে পৌর এলাকার নবীনগরে বাদল দাসের বাড়ির পাশে নামকীর্তণ অনুষ্ঠান চলছিল। ঘর খালি রেখে বাদল দাসের পরিবারের লোকজন কীর্তনে চলে যান। বাদল দাসের পাশেই শ্রমিক লীগ নেতা মলয় চন্দের বোনের বাড়ি। তিনিও কীর্তনে চলে যান। কীর্তন চলাকালে বোনের খালি বসতঘরে শ্রমিক লীগের নেতা মলয় চন্দ জোরপূর্বক চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, নির্যাতিতা ছাত্রীকে নাশতা খাওয়ানোর জন্য ওই বসতঘরে নিয়ে যায় কীর্তনে আসা একই এলাকার তার বিদ্যালয়ের বান্ধবী। বাদল দাসের খালি বসতঘরে ওই দুই ছাত্রীকে পেয়ে একজনকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় মলয় চন্দ। এ সময় অপর ছাত্রী দৌড়ে ঘর থেকে বেড়িয়ে এসে চিৎকার করলে স্থানীয়রা মলয় চন্দকে হাতেনাতে আটক করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পৌরসভার ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুজাতা রাণী রায় বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মলয় চন্দকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: শ্রমিক লীগ নেতা কারাগারে

Update Time : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭