সুনামগঞ্জে দলিল লেখক সমিতি’র প্রস্তুতি সভা
- Update Time : ০২:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ দলিল লেখক সমিতি’র কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সদর সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে জেলা দলিল লেখক সমিতির আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি বজলুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি দিলনুর আহমেদ, শেখুল ইসলাম, আবু হানিফা, নেজামুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, গোলাম নবী, মোস্তফা কামাল, নূর আলম, খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হুদা, অর্থ সম্পাদক শহীদ সরওয়ার চৌধুরী, ধর্ম সম্পাদক নূরুল ঈমান, প্রচার সম্পাদক আজিজুল হক, ক্রীড়া, সাংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আবুল ফজল, দপ্তর সম্পাদক আব্দুল্লা মিয়া, কার্যকারী পরিষদের সদস্য ছাদেক আহমদ, শোয়েব আহমদ, বিষ্ণু পদ দে, আবুল লেইছ, রুহুল আমিন তালুকদার, নলিনী দেবনাথ, মহিবুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রদীপ পাল নিতাই বলেন, আমরা আমাদের সম্মানজনক পেশা টিকিয়ে রাখার জন্য আমাদের বাংলাদেশ দলিল লেখক সমিতি অস্তিত্বকে রক্ষা করা জন্য আমরা কেন্দ্রীয় কাউন্সিলের নির্ধারিত সময়নুযায়ী আমরা কাউন্সিলের ডাক দিয়েছি। উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। তিনি আরো বলেন, আমরা আজকে একটি কথা এই প্রস্তুতি সভার মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা দলিল লেখকরা একটা গোষ্ঠী। ১৮০২ থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন বিভাগ সেই সময়ে ব্রিটিশ আমলে যে আমাদের শ্রমের যে একটা নিয়ম ছিল আমাদের সেই টাকা আমরা পাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য দাবি-দাওয়া থেকে বঞ্চিত। তাই এই কাউন্সিলের মাধ্যমে আমরা জানিয়ে দিব আমাদের সত্যিকারের যে পারিশ্রমিক ছিল যদি উনারা পূরণ করে দেন তাহলে জনগণ এটা থেকে অনেক উপকৃত হবে।
তাছাড়া তিনি মৌলভীবাজারে সাবরেজিস্ট্রি অফিসের কিছু দুর্বৃত্তের হামলায় আহত ৫ কর্মকর্তার প্রতি সমবেদনা ও এই ঘটনায় জড়িতদের আইনের আওয়তায় নিয়ে এসে শাস্তি প্রদানের দাবি জানান।
সভায় বক্তারা বলেন, আগামী ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে এ প্রস্তুতি সভা করা হয়েছে। কাউন্সিল অধিবেশনে আমাদের ৭ দফা দাবি’র বিষয়ে উপস্থাপন করা হবে। যেমন দলিল লেখক পেশাকে স্থায়ীকরণ। দলিল লেখকদের মানসম্মত পারিশ্রমিক প্রদান, দলিল লেখকদের স্থায়ী বসার স্থান নির্মাণ করা। প্রত্যেক সাব-রেজিস্ট্রার অফিসের জায়গায় মসজিদ নির্মাণ করা। স্যানিটেশনের ব্যবস্থা করা। ৬৫ বছর বয়সের দলিল লেখকদের পেশাচ্যুত না করা। ডিজিটালের মাধ্যমে দলিল লেখকদের পেশাচ্যুত না করা। এছাড়াও ১৬ নভেম্বর মৌলভীবাজার জেলা সদরের দলিল লেখকের উপর হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা।



















