০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটারসহ ৬ দফা দাবী সিলেট বিভাগ গণদাবী ফোরামের

  • Update Time : ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেট বিভাগের অধিবাসীগণ সহ বাংলাদেশের সকল প্রবাসীকে ভোটার তালিকাভুক্ত করার নিমিত্তে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের নেতৃত্বে রোববার সকালে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদের কাছে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সদস্য এডভোকেট আব্দুল মালিক, সিলেট মহানগর সভাপতি এডভোকেট শামীম হাসান চৌধুরী, চৌধুরী সামিউর রহমান সায়েম, মাসুদুর রহমান চৌধুরী, কয়েস আহমদ সাগর, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, ইমরান উদ্দিন প্রমুখ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্মারকলিপি উল্লেখ করা হয়- প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও অর্থনীতির সকল ক্ষেত্রে প্রবাসীরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বাংলাদেশের স্থায়ী অধিবাসী ও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র জীবন ও জীবিকার প্রয়োজনে প্রবাসে অবস্থান করার কারণে তাদের ন্যায্য অধিকার ভোটাধিকার থেকে তারা বঞ্চিত, তেমনি ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির কোন সুব্যবস্থা না থাকার কারণে তারা নানা প্রকার হয়রানী ও ক্ষতির স্বীকার হচ্ছেন।
বর্তমানে স্কুল-কলেজে ছেলে-মেয়ে ভর্তি, ব্যাংক-বীমায় হিসাব খোলা, আয়কর প্রদান, পাসপোর্ট তৈরী, হজ্জ যাত্রা ও সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল রেজিস্ট্রী, থানা কিংবা আদালতে মামলা দায়ের সহ প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র ও ভোটার তালিকায় নাম না থাকায় এবং যারা পরিচয়পত্র পেয়েছেন তাদের পরিচয়পত্রে ভুল থাকলেও তা সংশোধনের প্রক্রিয়া জটিল ও হয়রানীমূলক হওয়ায় অনেকে তা সংশোধন করতে না পারায় দেশে ও বিদেশে প্রবাসীসহ পরিচয়পত্র প্রাপকরাও নানা ভাবে হয়রানীর স্বীকার হচ্ছেন। এতে করে প্রবাসীরা দেশ বিমুখ হয়ে পড়েছেন, এমনকি অনেকেই মূল্যবান সহায় সম্পত্তি অল্প মূল্যে বিক্রি করে চিরতরে দেশত্যাগী হচ্ছেস। ফলে দেশ যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আমরা স্বজনদের হারাচ্ছি। এই অবস্থায় জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধনের প্রক্রিয়া সহজ এবং জেলা পর্যায়ে জেলা নির্বাচনী কর্মকর্তার মাধ্যমে ভোটার তালিকায় নিবন্ধন, পরিচয়পত্র প্রদান ও ভুল সংশোধনের ব্যবস্থা চালু করা প্রয়োজন। দেশ ও জাতীয় অর্থনীতির উন্নয়ন অগ্রগতির স্বার্থে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা লক্ষ্যে স্মারকলিপিতে আরো বলা হয়েছে- যেহেতু জাতীয় পরিচয়পত্র সকল ক্ষেত্রে বাধ্যতামুলক করা হয়েছে, সেহেতু জন্ম নিবন্ধনের ন্যায় জন্ম গ্রহণের তারিখ হতে ৩০ দিনের মধ্যে জাতীয় পরিচয় পত্র গ্রহণ ও প্রদানের বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা। অনলাইন এর মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করণ ও স্বল্প সময়ের মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। হাইকমিশন/ এ্যাম্বেসী/ কন্সুলার অফিসের মাধ্যমে প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ ও পাসপোর্টের ন্যায় জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত কমিটি গঠনকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনার মাধ্যমে কমিটি গঠনের বাধ্যবাধকতা আরোপ করা। ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সকল স্তর ও পর্যায়ে কোন ব্যক্তি একই পদে দু’বারের বেশি নির্বাচন না করার বা বহাল না থাকার বিধানের বাধ্যবাধকতা আরোপ করা।
বাংলাদেশের উন্নয়ন ও স্বচ্ছ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের গৃহিত সকল উদ্যোগ প্রচেষ্টার সফলতা কামনা করেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটারসহ ৬ দফা দাবী সিলেট বিভাগ গণদাবী ফোরামের

Update Time : ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭