বরণ্যে আলেমে দ্বীন শায়েখ মাও. আকবর আলী (রহ:)র ইন্তেকাল, জানাযা সম্পন্ন
- Update Time : ১২:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":23874,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":2}
কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামেয়া ইসলামিয়া পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামি বরণ্যে আলেমে দ্বীন শায়েখ মাও. আকবর আলী(৮৮) (রহ:) সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মি: ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউ। শায়েখ মাওলানা আলহাজ্ব আকবর আলী (রহ:) ইন্তেকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকাল আড়াইটায় জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের পশ্চিমের মাঠে জানাযা সম্পন্ন হয়েছে। এ সময় সিলেট দারুল কোরআন টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল বাছিতের পরিচালনায় জানাযার পূর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, নেজামুল মাদারিস সুনামগঞ্জের সভাপতি মাওলনা আব্দুল বছির, সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা সৈয়দ মসরুর আহমদ,জাউয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা কামাল, সুনামগঞ্জ আয়শা সিদ্দিকা (রা:)র মুহতামি মাওলানা আনোয়ার হোসাইন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার, শায়খুল হাদীস এমদাদ,সুনাগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যরিষ্টার আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,জয়কস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনাজির আহমদ,পাগলা পশ্চিমপাড়া মাদ্রাসার মুহতামি মাওলানা আতিকুর রহমান, শায়খে গাজীনগরীর নাতী মাওলানা আব্দুল্লাহ,সমাজসেবী মনুসুর আলী, ছাহেবজাদা ও মুহতামিত মাওলানা আব্দুল হাই প্রমূখ।
উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা নুরুল ইসলাম খান, জাউয়া দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা ইছহাক মিয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা এমদাদ, মাওলানা মুছা মোল্লাহ, মাওলানা বদরুল ইসলাম, ক্বারী সিরাজুল হক,মাওলানা ইলিয়াছ আলী, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সামছুদ্দীন, উপজেলা জামাতের আমীর হাফিজ খালেদ আহমদ, সুনামগঞ্জ-৩ আসনের জামাত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন খান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমতির যুগ্ম সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী, কাজী নুরুল হক, হাফিজ শায়খুল ইসলাম, মো. কবির আহমদ, মাওলানা খলিলুর রহামান, মাওলানা এনুল হক, মাওলানা জুবায়ের আহমদ, মহসিন হাবীব জেমস সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম।



























