জগন্নাথপুরে অসহায়- দরিদ্রদের মাঝে আশরাফুল হক সুমনের অর্থ বিতরন
- Update Time : ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে কারানির্যাতিত মজলুম গরিবের বন্ধু আশরাফুল হক সুমনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাবেক এমপি পদপ্রার্থী আশরাফুল হক সুমনের পক্ষ থেকে সোমবার (১৮ মার্চ) দুপুরে জগন্নাথপুর মিলিনিয়াম মার্কেটে শতাধিক অসহায়- দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কারা নির্যাতিত মজলুম গরিবের বন্ধু আশরাফুল হক সুমন বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সার্বিক কল্যাণে আমি সব সময় কাজ করতে চাই। এ নির্বাচনী আসনের মানুষের সাথে আমার হৃদয়ের গভীরের সম্পর্ক। গরিবের বন্ধু বলে পরিচিত আশরাফুল হক সুমন তিনি বলেন আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরো বলেন, প্রবাসীদের আয়োজনে এ অর্থ বিতরনে আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই।



























