০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
থানার এস আই সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুন নূরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আব্দুন নূরকে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


























