০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জায়গা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত- ৫০

  • Update Time : ০৬:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাড়ির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামে। আজ সোমবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, শাল্লা ইউপির কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে সোমবার সকাল অনুমান ৯টায় শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও সাবেক মেম্বার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ের মধ্যে ৫০ জন আহত হন। এর মধ্যে পুলিশ ৪জন। আহতদের মধ্যে গুরুতর ৯জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকিদের এখানেই চিকিৎসা দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জায়গা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত- ৫০

Update Time : ০৬:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪