০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪
- Update Time : ০৫:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে পৃথক অভিযানে ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এস আই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (শাহপুর) গ্রামের চেরাগ আলীর ছেলে রায়েক আহমদ (২৮), মৃত আব্দুল বারিকের ছেলে হেলাল মিয়া (৫৬), ফজর আলীর ছেলে শায়েখ চৌধুরী (২৩)কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের বাবুল দাশের ছেলে শিবু দাশ (২৪)কে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামীকে আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























