০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুরির মামলার আসামীসহ গ্রেফতার- ২
- Update Time : ১১:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে চুরির মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার চিলাউড়া- সমধল গ্রামের মৃত আফিজ উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ০৪(০৩)২৪ এর এজাহারনামীয় আসামী মোঃ দিপু মিয়া (৪৪), হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের শুকুর মিয়ার ছেলে চুরির মামলার আসামী নূর জামাল (২৩)।
গ্রেফতারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।



























