০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভারতীয় পেঁয়াজসহ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৯:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে ভারতীয় পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। থানার এস আই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর বাজার থেকে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতারকৃত ব্যবসায়ী হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে শংকর রায় (৩৮)। গ্রেফতারকৃত শংকর রায়কে আজ শুক্রবার (১ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























