জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুরে ছাত্রদের সংবর্ধনা ও দোয়া মাহফিল
- Update Time : ০৯:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগগঞ্জের জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর এর হিফজ সমাপনকারী ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও এলাকার মুর্দেগানদের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জামেয়া দারুল কোরআন সৈয়দপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হল রোমে জামেয়া দারুল কোরআন সৈয়দপুরের অন্যতম পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মনোয়ার আহমদ ইমরানের সভাপতিত্বে ও জামেয়া দারুল কোরআন সৈয়দপুরের নির্বাহী মুহতামি হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শামছিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা মৈয়দ আবু আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী,

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী সৈয়দ জহরুল ইসলাম জহর, সৈয়দপুর শামছিয়া সমিতি ইউকের সাধারন সম্পাদক সৈয়দ রফিকুল হক দলা, মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মাওলানা সুহেল আহমদ চুনু, হাফিজ সৈয়দ ওজায়রুল হক, সৈয়দ খায়রুল ইসলাম, মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মুফতি সৈয়দ শামিম আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আফজল কোরেশী, আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট সৈয়দ আহমদ মুসলেহ মিজান, মাষ্টার আমিনুল ইসলাম প্রমূখ।

এসময় মাওলানা মাসুক আহমদ, মাওলানা দ্বীনুল হক, শেখ হরুপ মিয়া, হাফিজ সালেহ আহমদ, মাওলানা কামাল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা গোলজার আহমদ, হাফিজ জামিল আহমদ, হাফিজ শফিকুল হক, সৈয়দ নুর আহমদ, মোঃ সুহেল আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার পক্ষ থেকে হিফজ সমাপনকারী হাফিজ শেখ হুজাইফা ছাহি ও হাফিজ মোঃ আব্দুল আলিমকে ক্রেষ্ঠ ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, সৈয়দপুর চৌধুরী বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ মারুফ আহমদ খোকন ও সৈয়দ মামনুন আহমদ বিমন কর্তৃক ২০২১ সালে তিনির নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন জামেয়া দারুল কোরআন সৈয়দপুর। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫ জন কোরআনে হাফেজ হয়ে বিদায় নিয়েছেন।




























