জগন্নাথপুরে মানসম্মত পোশাক সামগ্রীর বিপুল সমাহার নিয়ে নতুন করে সালমান ফ্যাশন’র উদ্বোধন
- Update Time : ১০:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নতুন করে বড় পরিসরে উন্নত ডেকোরেশন ও মানসম্মত পোশাক সামগ্রীর বিপুল সমাহার নিয়ে উদ্বোধন করা হয়েছে এক যুগের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সালমান ফ্যাশন। বৃহস্পতিবার বেলা ২টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট সংলগ্ন রানীগঞ্জ রোডে আল আরাফা মার্কেটে বর্ণিল সাজে সাজানো ব্যবসা প্রতিষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণে উদ্বোধন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটির ফিতা কেটে উদ্বোধন করেন সালমান ফ্যাশনের স্বত্তাধিকারী ফয়জুর রহমানের একমাত্র কন্যা ফাইজা রহমান।

এর আগে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী। এসময় সালমান ফ্যাশন এর স্বত্বাধিকারী ফয়জুর রহমানের গর্বিত পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল জব্বার, মুজিবুর রহমান মুজিব, আব্দুল তাহিদ, ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়জুর রহমান, ব্যবসায়ী মানিক মিয়া, সমাজসেবক কবির উদ্দিন সহ আরো অনেক উপস্থিত ছিলেন। আগামী ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের আকর্ষনী ডিজাইনের পোষাক সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যবসা প্রতিস্টানের স্বত্বাধিকারী ফয়জুর রহমান।



















