১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কাউন্সিলর তাজিবুর রহমানের বিদেশ যাত্রা
- Update Time : ০৬:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক দুই দুই বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর তাজিবুর রহমান এক সংক্ষিপ্ত সফরে কানাডায় গেছেন। জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় সিলেট এমএজি ওসমানি বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন। সময় স্বল্পতার কারণে তিনি আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।



















