জগন্নাথপুরে চিলাউড়া ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
- Update Time : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: নিগ্যাল সলিউশন বিডি ডটকম এর অর্থায়নে চিলাউড়া হলদিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে চিলাউড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। অন্যদের মধ্য বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হরুনুর রশীদ, ইউপি সদস্য সুজাত মিয়া, সমাজসেবক ছায়াদুর রহমান ছায়াদ প্রমূখ।
এসময় জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, নিগ্যাল সলিউশন বিডি ডটকম এর সিও এমডি মামুন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, আকমল খান, ইকবাল হোসেন ভূইয়া, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মুরুব্বি ইউসুব আলী, বুরহান উদ্দিন, আব্দুল মন্দান, ফারুক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুশ শহীদ খান সহ ১০ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলাটি চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব বনাম নুনু ফুটবল একাডেমী তাজপুর এর মধ্যে অনুষ্ঠিত হয়। নুনু ফুটবল একাডেমী তাজপুরকে ৩-০ গোলে হারিয়ে চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব বিজয়ী। সিলেট বিভাগের ৮ টি ঠিম ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।



















