জগন্নাথপুরে ৯টি চোরাই গরু উদ্ধারসহ গ্রেফতার- ১
- Update Time : ০৬:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশ গরুচোর সিন্ডিকেটের কবল থেকে ৯টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের তছর আলীর ছেলে নুর উদ্দিন (৩৬) এর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে ৩ ফেব্রুয়ারী রাতে তিনটি গরি চুরি হয়ে যাওয়ায় তিনি জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পর থানার এস আই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের আতিক মিয়ার বসত বাড়ীর গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে বাদীর চোরাইকৃত ৩টি গরুর মধ্যে ২টি গরুসহ চুরি হওয়া আরো ৭টি গরু উদ্ধার করা হয়।
চুরির ঘটনার সাথে জড়িত হাজী আব্দুস ছত্তারের ছেলে আসামী মোঃ ইরন মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়। আসামী ইরন মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায় বাদীর ৩টি গরুসহ অন্যান্য আরো ৭টি গরু তার সহযোগী পলাতক আসামী আতিক মিয়া ও রাজিক মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের সহযোগীতায় চুরি করেছে বলে জানায়। চোরাই উদ্ধারকৃত ৯টি গরুর মূল্য অনুমান ৩ লাখ ৮৫ হাজার টাকা।
চোরাই গরু উদ্ধারসহ গ্রেফতারকৃত আসামি মোঃ ইরন মিয়াকে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















