০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পৃথক অভিযানে মদসহ গ্রেফতার- ২
- Update Time : ০৯:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এস আই মিজানুর রহমান ও এস আই সাইফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি (রানীগঞ্জ) গ্রামের মৃত সুরেন্দ্র কুমার দাসের ছেলে হরিচরণ দাস (৫৯)কে মদসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের ফইম উদ্দিনের ছেলে মারামারি মামলার আসামি হাসান উদ্দিন (২৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজনকে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















