০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানার আয়োজনে ওয়ান নাইট পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

  • Update Time : ০৬:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা অফিসার ও ফোর্সদের আনন্দ আয়োজনে ওয়ান নাইট পুলিশ (দ্বৈত) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে উপজেলার মজিদপুর শাহেদ স্পোর্টস সেন্টারে ওয়ান নাইট দ্বৈত পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন থানার ১২টি পুলিশ দল অংশ গ্রহণ করে। এতে ফাইনাল প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর সার্কেল দলকে হারিয়ে অতিরিক্ত পুলিশ সুপার দল বিজয়ী হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। এ সময়  সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াকুব মিয়া প্রমুখ। এছাড়া পুলিশ দলের ব্যাডমিন্টন খেলাটি উপভোগ করতে উৎসুক জনতা ভিড় জমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর থানার আয়োজনে ওয়ান নাইট পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

Update Time : ০৬:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪