০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Update Time : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের ২১ তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ। জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পাটলী ইউনিয়ন হাইস্কল মাঠে ট্রাস্টের ২১ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটির ৫৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫ লাখ টাকা বিতরণ করা হবে। গত ২ বছরে ২৮০ জন শিক্ষার্থীদের ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরো ৪০ জনের প্রশিক্ষণ চলছে। আগামী বৃত্তি বিতরণ অনুষ্ঠান সফলের লক্ষ্যে ট্রাস্টের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথপুর রিসোর্স সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মোঃ মাহবুবুর রহমান কোরেশী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আব্দুল আশিক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদির, বর্তমান ট্রেজারার আনোয়ার আলী, ট্রাস্টি আব্দুল মছব্বির দুলু। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক ইয়াকুব মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, বিপ্লব দেবনাথ, তৈয়বুর রহমান, ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Update Time : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪