০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার- ২

  • Update Time : ০৮:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামে।

জানা গেছে, কাদিরপুর গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে সন্ধ্যায় বাবুল মিয়া ও আব্দুল করিমের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষেরর ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এস আই মিজানুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে বাবুল মিয়া (৩৭), আব্দুল কাদিরের ছেলে আব্দুল আওয়াল (৩৫)। গ্রেফতারকৃত দুইজনকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার- ২

Update Time : ০৮:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪