১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- Update Time : ০৬:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত উপজেলার চিলাউড়া-হলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরু।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রফিকুল ইসলাম খছরুকে নাশকতা মামলায় গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরুকে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















