১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন, আটক ৬

  • Update Time : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ছাগলে মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম নাইম মিয়া(১৭)। সে রনসী গ্রামের বশির আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পূর্ব পাগলা ইউনিয়নের রসনী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬ টায় নিহত যুবক নাইম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদ এর ছাগল প্রতিবেশী অজুদ মিয়াগংদের মরিচ ক্ষেতে ঢুকে পড়ে এবং মরিচের গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন নিহত যুবক ক্ষতিপূরণ দিবে বলে আশ্বস্থ করলেও প্রতিপক্ষ নিহত যুবক ও তার পরিবারের লোকজনদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। এতে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহত যুবক নাইম মিয়ার ভাই ছালেক মিয়া জানান, আমার চাচাতো ভাইয়ের ছাগলে মরিচের গাছ খাওয়া ও ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়াগণ আমাদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। তখন আমরা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়াগণ দেশীয় অস্ত্রশস্ত্র সুলফি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়া আমাদের লোকজনদেরকে মারপিট শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়া আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন, আটক ৬

Update Time : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪