আশারকান্দি ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব তিলক গ্রামে উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহমদ হীরার বাড়িতে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর খানের পরিচালনায় কারি আব্দুল কদ্দুস নুরীর পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাদ আলী কবিরী, সহ-সভাপতি মোনায়েম খান ছাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রকিব রুনু, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম শাহবাজ খান, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, গুলাব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, ইউপি সদস্য আলা উদ্দিন আহমদ,

প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক কবির আহমদ হিরা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা সোহেল মিয়া, আওয়ামী লীগ নেতা সেপু খান, শামীম ওসমান, হেলাল আহমদ, হিরন মিয়া, কাপ্তান মিয়া, বাদশা মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমেদ, দিলদার মিয়া, মমিনুল হাসান চৌধুরী, ছালেহ আহাম্মদ, নাজু মিয়া, নিধির সূত্রধর, মিলাদ মিয়া, সাদিক আহমদ তালুকদার, আব্দুল খালেক, হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসরাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েল, মাহাদি, হাসান, এমদাদুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আলম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহমদ, শেখ আব্দুল মন্নান, মোঃ লিটন খান, শ্রমিক লীগ নেতা আজিজুল খান।
নৌকার সমর্থনে উঠান বৈঠকে আনহার মিয়া, কাজী মনোহর আলী, মোঃ ফজর আলী, সৈয়দ তছকির আলী, পরাছ খান, রুপল মিয়া, মস্তা মিয়া, আব্দুর রকিব, কাওছার আহমদ রাজু, শফিক মিয়া, কাউসার খান, আব্দুল বাসিত মটর, মাহিন খান, শিহাব আহমদ, ইয়ামিন হামজা সুহাগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















