০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ওয়ারেন্টের আসামি গ্রেফতার
- Update Time : ০৯:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর (ইশানকোন) গ্রামের মৃত সৈয়দ জমসেদ আলীর ছেলে সিআর নং-৮৪/১৯(সদর) এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সৈয়দ আব্দুর রউফ ( দুদু মিয়াকে ) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত পলাতক আসামি দুদু মিয়াকে আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















