জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ৩
- Update Time : ০১:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করেছে।
থানার এসআই মিজানুর রহমান, এসআই সজিব মিয়া, এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তদেরকে গ্রেফতার করা হয়েছে।
পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যমারগাঁও গ্রামের মৃত ছলিম উল্লার ছেলে সিআর-১৪০/২৩ (জগঃ) এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ দুদু মিয়া, বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের মৃত হুছন মিয়ার ছেলে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে বসবাসকারী এজাহারনামীয় আসামী মারুফ মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামড়াবন্দর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সিলেটের দক্ষিণ সুরমার (শিববাড়ী- শানু মেম্বারের কলোনীতে) বসবাসকারী জগন্নাথপুর থানার মামলা নং-০৭ (১২)২০২৩ এর সন্দিগ্ধ আসামী ইসমাইল মিয়া(৩০)।
গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















