জগন্নাথপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
- Update Time : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ভোর সাড়ে ৬টায় সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদ, গীতিকার পরিষদ, রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই সাব্বির আহসান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী আকাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফকির আজিজ, উপজেলা আনসার কমান্ডার রাকিবুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যেদর সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ দাস, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত প্রমূখ।
এছাড়াও শহীদের স্মরণে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।



















