০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে ছাত্রদল নেতা গ্রেফতার
- Update Time : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে নাশকতা চেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেনকে নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ জানাযায়, জগন্নাথপুরে পূর্বের দায়েরকৃত নাশকতার চেষ্টা মামলায় ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















