০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শীতের কাপর কিনতে ফুটপাতের দোকানে ভীড়

  • Update Time : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় শীতের প্রভাব পড়েছে। প্রতিদিন বিকেল থেকে সকাল পর্যন্ত বেড়েই চলছে শীতের মাত্রা। শীত থেকে নিজেকে রক্ষা করতে মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষ নতুন গরম কাপড় সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। মৌসুমী শীত মোকাবেলায় মানুষ পছন্দের গরম কাপড় কিনতে বিভিন্ন দোকানে ভীড় করছেন। আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর বাজার ফুটপাতে কাপড়ের দোকানে কমদামে শীতের গরম কাপড় কিনতে ক্রেতাদের ভীড় দেখা গেছে। ফুটপাতের কাপড়ের দোকানে বেশিরভাগ সাধারন মানুষকে কাপড় পছন্দ করতে দেখা যায়। সাধারণ মানুষ এসব শীতের কাপড় দিয়ে শীত মৌসুম পার করতে চান। ক্রেতারা জানান, অনেক বড় বড় দামি দামি কাপরের দোকানের দামি কাপরও ফুটপাতের কাপড়ের দোকানে কম দামে পাওয়া যায়। উপজেলার বিভিন্ন হাট-বাজারে শীতের কাপর কিনতে ফুটপাতের দোকানে কাপড়ের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শীতের কাপর কিনতে ফুটপাতের দোকানে ভীড়

Update Time : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩