জগন্নাথপুরে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন
- Update Time : ০২:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান কামালীর সভাপতিত্বে ও বর্তমান প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক তোরন মিয়া কামালী, শাইস্তা মিয়া কামালী, শাহ আলম কামালী, আব্দুস ছালিক কামালী, আনহার মিয়া কামালী, বশর মিয়া কামালী, আনছার মিয়া, সিরাজ মিয়া, আবুল খয়ের জায়গীরদার, সাবেক ইউপি সদস্য আশরাফ কামালী, আছলম মিয়া কামালী, লুলু মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম, আফছর মিয়া কামালী, সৈযদপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সামসুদ্দিন কামালী, মোঃ নানু খান, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ফারুক কামাল কামালী, রাজু মিয়া কামালী, ছাবু মিয়া কামালী, খোকন মিয়া কামালী, তোরন মিয়া কামালী, এলাইছ মিয়া, নানু মিয়া কামমালী, সাবেক ইউপি সদস্য এনাম হোসেন আনা, সুফিউল বশর, এহিয়া কামালী, আব্দুল হক কামালী, ফখরুল কামালী, শফিকুল কামালী, তমির হোসেন, খয়রুল মিয়া কামালী, বুলবুল কামালীসহ এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কদ্দুস মিয়া কামালী, কমিটির বিদ্যোৎসাহী সদস্য হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের রোহান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ খছরু মিয়া কামালী, মোঃ সায়েখ কামালী, মোঃ রিপন মিয়া, মোঃ বারিক মিয়া।



















