যুক্তরাজ্যে জগন্নাথপুরের ছেলে নাসিম মোস্তফার কৃতিত্ব
- Update Time : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পাঠান বাড়ি আশিঘর গ্রামের কৃতি সন্তান মোঃ নাসিম মোস্তফা। সে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যাক্তি আলী কমিউনিটি সেন্টার, শাহনাজ প্লাজা, শাহনাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ জিলু মিয়া ও রত্নগর্ভা মা রৌশনারা বেগমের তৃতীয় পুত্র। সম্প্রতি যুক্তরাজ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোঃ নাসিম মোস্তফাকে সনদ প্রদান করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে মোস্তফার গর্বিত পিতা মোঃ জিলু মিয়া, মাতা রৌশনারা বেগম, বোন শাহনাজ আক্তার, ইয়ামন মোস্তফা উপস্থিত ছিলেন। এদিকে মোস্তফা তার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। একই সাথে সে তার মা রৌশনারা বেগম, বাবা জিলু মিয়া, শিক্ষকমন্ডলী, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোস্তফা সকলের নিকট দোয়া প্রার্থী। মোস্তফার বাবা যুক্তরাজ্য প্রবাসী মোঃ জিলু মিয়া বলেন, আমার ছেলে যাতে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করতে পারে সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন।



















