০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত- ৩
- Update Time : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানাগেছে, উপজেলার কলকলিয়া এলাকায় শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে একটি মোটর সাইকেল যোগে ৩ যুবক জগন্নাথপুর বাজারে আসার পথে কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহা বিদ্যালয়ের সামনে পৌছা মাত্র দ্রুতগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলে থাকা ৩ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাযায়



















