০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক- ২

  • Update Time : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে ১৬০ বস্তা ভারতীয় চিনি ও নগদ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর টু রানীগঞ্জ রোড থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাকসহ তাদেরকে আটক করা হয়েছে।

পুলিশের বিশেষ অভিযানে আটককৃত চোরাকারবারিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার ছনখলা গ্রামের ছবর উল্লাহর ছেলে হাবিবুর রহমান (২৯), চাদপুর জেলার হাজিগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও গ্রামের আব্দুল মতিন পাঠোয়ারীর ছেলে মোঃ নাজমুল (২৮)। জানা গেছে, ৫০ কেজি ওজনের ১৬০ বস্তা চিনির বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। অভিযানে নগদ ১৭ হাজার টাকাসহ তাদেরকে আটক করে আজ রোববার (৩ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ আটক- ২

Update Time : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩