১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটরসাইকেল চুরি মামলার আসামীসহ ২ চোর গ্রেফতার
- Update Time : ০৯:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই জিয়া উদ্দিন ও এসআই সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি মামলার আসামীসহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাসজান (মজলিশপুর) গ্রামের ছমির মিয়ার ছেলে মোটরসাইকেল চুরি মামলার আসামী জায়ফর আহমদ- আলী আহমদ (২০), জগন্নাথপুর উপজেলার চিলাউড়া (সমদল) গ্রামের মৃত ফেদা মিয়ার ছেলে চুরির মামলার আসামী মোঃ শফিক মিয়া (৪৫)। গ্রেফতারকৃত দুই চোরকে আজ শুক্রবার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















