১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শাহীনুর পাশা চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ
- Update Time : ০৯:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগন্জ-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তিনি মনোনয়নপত্র জমা দিবেন। এবং এবারো তিনি দলীয় প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিবেন।



















