জগন্নাথপুরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নৌকা প্রতীকের সমর্থনে আ.লীগের আনন্দ মিছিল ও পথসভা
- Update Time : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির নাম ঘোষণা হওয়ার পর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেরে জগন্নাথপুর পৌর শহরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ও পরিকল্পানমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির নৌকা প্রতীকের সমর্থনে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করে স্থানীয় পৌর পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ূম মোশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, আ.লীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন আ.লীগ নেতা সুন্দর আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগ নেতা গফুর মিয়া, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, ইসলাম উদ্দিন জসিম, ছাত্রলীগ নেতা হাসান আদিল, ছাত্রনেতা ফরহাদ আহমদ, সৈয়দপুর-শাহারপড়া ইউনিয়ন ছাত্রলীগের সধারন সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আলী প্রমূখ।



















