সুনামগঞ্জ- ৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?
- Update Time : ১০:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দুই ভিআইপি প্রার্থীকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার সংসদ নির্বাচনে কে পেতে যাচ্ছেন নৌকার মনোনয়ন? এমন আলোচনা এখন জগন্নাথপুর- শান্তিগঞ্জ উপজেলাবাসীর। জাতীয় সংসদের ভিআইপি এ আসনের তফসিল ঘোষণার পর থেকে নৌকা পেতে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা দলের হাইকমান্ডে জোর লবিং চালিয়ে যাচ্ছেন ঢাকায়। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে নানা কৌশলে প্রচার-প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা। এরই মধ্যে অনেকেই দলের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। সুনামগঞ্জ- ৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেতে শেষ মুহুর্তে হাইকমান্ডে জোর লবিং চলছে দুই প্রার্থীর। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হতে বর্তমানে হাইকমান্ডে দুইটি নাম রয়েছে আলোচনায় তারা হলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। সুনামগঞ্জ-৩ আসনে গাড়ি-বাড়ি, হোটেল-রেস্টুরেন্ট, দোকানপাটে চলছে এই দুই প্রার্থীকে নিয়ে আলোচনা। শেষ মুহুর্তে কে পেতে যাচ্ছেন নৌকার মনোনয়ন? এমন আলোচনা জগন্নাথপুর- শান্তিগঞ্জ উপজেলায় এখন সর্বত্র। ডন না মান্নান এই দুইটি নাম নিয়ে দলীয় ও কর্মী সমর্থকদের মাঝে তর্ক- বিতর্কের শেষ নেই। দুই উপজেলায় এখন আলোচনার মূল কেন্দ্র হচ্ছে সুনামগঞ্জ- ৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। তিনি এ আসন থেকে তিন বারের নির্বাচিত এমপি হয়ে সততার সাথে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি একজন সজ্জন মানুষ হওয়ায় আবারো সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীল নেতা মাসুম আহমদ জানান। তিনি আরো জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমএ মান্নানের বিকল্প নাই।
আজিজুস সামাদ ডনের বাড়ি জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের পুত্র হওয়ায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হওয়ায় তিনিও পিছিয়ে নেই। সংসদ নির্বাচনে আজিজুস সামাদ ডন আ.লীগের দলীয় মনোনয়ন পেতে পারেন এবং ডন নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল জব্বার জানান।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে রোববার (২৬ নভেম্বর) মতবিনিময় সভা করে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা বিকেল সাড়ে ৪টার দিকে ঘোষনা করবেন।



















