জগন্নাথপুর সৈয়দপুরে মুরাদাবাদ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা’র ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০১:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈযদপুর-শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে শিক্ষা- চিকিৎসা- সহ সার্বিক উন্নয়নে গ্রামের স্কুল-কলেজ’র ছাত্রদের সমন্বয়ে গঠন করা হয়েছে মুরাবাদ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা। নবগঠিত মুরাবাদ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি পদে ১জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন করে মোট ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এদিকে মুরাবাদ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদক মোঃ মুসতাকিম আহমদ রায়হান সহ কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক, সাবেক জননন্দিত সফল ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সভাপতি কবির আহমদ হিরা, সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী লিটন আহমদ তালুকদার সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ।



















