০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা গ্রেফতার
- Update Time : ০৮:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে নাশকতা মামলায় যুবদল নেতা মালিক খানকে গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খানকে (৪৩ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবদল নেতা আব্দুল মালিক খান ইউনিয়নের তিলক গ্রামের মৃত হরুপ খানের ছেলে। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামী আব্দুল মালিক খানকে আজ শনিবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















