০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিহতের ঘটনায় গ্রেফতার ২

  • Update Time : ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এক শিশু নিহতের ঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের (জগন্নাথপুর হাসিমাবাদ) এলাকায় রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের সৈয়দ নুর মিয়ার ছেলে ইয়ামিন আহমদ (৪) রাস্তা পারা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সরিষপুর গ্রামের সাহেব আলীর ছেলে গাড়ি চালক রুহুল আমিন ফয়ছল (২৭), নবীগঞ্জ উপজেলার বেরিগাঁও গ্রামের মৃত আকরাম মিয়ার ছেলে হেলপার মোঃ মঈনুল ইসলাম (২২)। তাদেরকে আজ সোমবার (১৩ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নিহতের ঘটনায় গ্রেফতার ২

Update Time : ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩