০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১১:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত কাছম আলীর ছেলে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী লিয়াকত আলীকে (৬০) দুইটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এদিকে থানার এএসআই সাইফ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (ডরেরপাড়) গ্রামের মৃত উলফত উল্লাহর ছেলে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মকবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক দুই আসামীকে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















