০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
- Update Time : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ছাত্রী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর (মশাজান) গ্রামের সায়ান মিয়ার মেয়ে সাকিবা আক্তার তুবা (১৭)। কলেজ ছাত্রী সাকিবা ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে থানার এসআই অলক দাশসহ একদল পুলিশ নিজ ঘরের বন্ধ দরজা ভেঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাকিবা আক্তার তুবা’র লাশ উদ্ধার করে। পরে কলেজ ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য আজ সোমবার (৬ নভেম্বর) সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



















