০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নগদ ১৩ লাখ টাকা ও ১২০ বস্তা ভারতীয় চিনিসহ ১১ চোরাকারবারী আটক

  • Update Time : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ১২০ বস্তা ভারতীয় চিনি ও নগদ ১৩ লাখ ১৪ হাজার টাকাসহ ১১ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ওইসব ভারতীয় চিনি বোঝাই ২টি পিকআপ গাড়ি ও ২টি পাইভেটকার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলেন, হবিগঞ্জ সদর থানার সরাজ মিয়ার ছেলে অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), সুনামগঞ্জ পৌর এলাকার বরপাড়া গ্রামের দিলু মিয়ার ছেলে মাসুম মিয়া (২৪), হবিগঞ্জের চুনারুঘাট থানার সবর মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মৃত শাহজ উদ্দিনের ছেলে আমীর হোসেন (২৭), দুলাল মিয়ার ছেলে আলাল মিয়া (২৪), হাশিম উদ্দিনের ছেলে মোঃ শরিফ আহমদ (২৫), হবিগঞ্জের চুনারুঘাট থানার মকসুদ আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২২), চুনারুঘাট থানার লুৎফুর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন (২০), বানিয়াচং থানার সুজন মিয়ার ছেলে মোঃ আনহার মিয়া (২৫), চুনারুঘাট থানার মৃত মর্তুজ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২)। জানা গেছে, ৫০ কেজি ওজনের ১২০ বস্তা চিনির বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার (১ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নগদ ১৩ লাখ টাকা ও ১২০ বস্তা ভারতীয় চিনিসহ ১১ চোরাকারবারী আটক

Update Time : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩