জগন্নাথপুরে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- Update Time : ০৭:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রদক্ষিন করে। পরে পৌর পয়েন্টে সমাবেশে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ ডনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,

উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ জামাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, সাধারন সম্পাদক এম মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কবির মিয়া প্রমূখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















