০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল পথসভা অনুষ্ঠিত

  • Update Time : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ ডনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর ধীরেন্দ্র, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,  আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কমিশনার আবাব মিয়া, মোঃ আফু মিয়া, আব্দুর রাজ্জাক, আবু মিয়া, আব্দুল জলিল ময়না, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কবির আহমদ, সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সেলিম মিয়া, জুনেদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী প্রমূখ। এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মিজানুর রশীদ ভূইয়া বলেন, বিএনপি -জামায়াত মিলে বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ শুরু করেছে। তারা একজন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও একজন সেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা করা করেছে। এছাড়াও বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়ে গাড়ি চালক ও হেলপারদের আহত করেছে। সারা বাংলাদেশে তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমরা সারাদিন মিছিল মিটিং করেছি। তিনি বলেন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক নোমান বখত পলিন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডনের নেতৃত্বে এই জগন্নাথপুরে পাহারাদার হিসেবে আগামী নির্বাচন পর্যন্ত কাজ করে যাবো। তিনি আগামী আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল পথসভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩