১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • Update Time : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে “অপশক্তি ইসরায়েল নিপাত যাক-নির্যাতিত ফিলিস্তিনি রক্ষা পাক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসরায়েলি দখলকার বাহিনী কর্তৃক সাংবাদিক সহ নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও দোয়া মাহফিলে সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলা পরিবহন ঐক্য পরিষদ সভাপতি শাহ নিজামুল করিম। বক্তব্য রাখেন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, শিক্ষক রুহুল আমিন, মাওলানা আনিছুর রহমান তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম প্রমূখ। এতে বিশেষ দোয়া পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি। এ সময় জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, জাহাঙ্গীর খান, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, ছইল মিয়া, ওয়ালি উল্লাহ, আবু সফিয়ান তালুকদার, ফয়জুল হক, পৌর কর্মকর্তা রশিদ আলী, বিমল চন্দ্র বণিক, সাংবাদিক হুমায়ূন কবির, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, আলী হোসেন খান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সদস্য আবদুর রহিম, তৈয়বুর রহমান, বাপন দত্ত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ, জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, আবুল হাসনাত, ইকবাল হোসেন, ওয়াদুদ কামালী, বাবুল মিয়া, উপজেলা মাইক সমিতির সভাপতি হারুন মিয়া, কাতার প্রবাসী জাহাঙ্গীর হোসেন, হাফিজ শায়েক আহমদ, ছাত্রনেতা রেজা তালুকদার, কাদির জিলানী, আবু তাহের সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিবাদী মানুষ অংশ গ্রহণ করেন।
এতে বক্তারা বলেন, একটি মাত্র ইহুদি রাষ্ট্রের অত্যাচারে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরায়েলি দখলকার বাহিনী মুসলিম হত্যায় মেতে উঠেছে। তাদের এমন নৃশংস বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না অবুঝ শিশু ও অসহায় নারীরা। রক্ষা পাচ্ছেন না সাংবাদিকরাও। যা সারা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিলেও তাদের মদদদাতা আমেরিকা সহ অন্যরা অন্ধ হয়ে আছে। তাই নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে হত্যাকারী ইসরায়েল সহ তাদের মদদদাতাদের সমুচিত জবাব দিতে হবে। তা না হলে আগামীতে সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই হত্যাকারী ইসরায়েল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

Update Time : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩