১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মুফতি ওয়াক্কাস সমর্থিত জমিয়তের কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি সম্মেলন সম্পন্ন

  • Update Time : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস (র:) এর অংশের উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে হাজারো নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে রোমবার (২২ অক্টোবর) উপজেলার মিরপুরস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারে জনতার চেয়ারম্যান খ্যাত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ তালহা আলমের জমিয়তে যোগদানের পর উৎসবমুখর পরিস্থিতিতে জমিয়তের কর্মী ও সমর্থকরা সম্মেলনকে আরো প্রাণবন্ত করে তোলে। শুধুমাত্র জগন্নাথপুর নয়, জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শায়েখ মাওলানা হোসাইন আহমদ ধরমপুরীর নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলা থেকে অনুষ্ঠানে যোগদান করেন মাওলানা কবির আহমদ খান, মাওলানা আব্দুর রহমান জামি, মাওলানা সাইফুল্লাহ মাহমুদ সুনামগঞ্জী সহ অনেক নেতৃবৃন্দ এবং জমিয়তের সমর্থকরা।

উপজেলা জমিয়তের সমন্বয়ক মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন খান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, ছাত্র নেতা মিম সালমান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী, সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমেদ। কর্মী সম্মেলনে আয়োজন ও তদারকির দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শাহিনুর রহমান শাহীন। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তে সৈয়দ তালহা আলমকে সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মনোনীত করা হয়।

সম্মেলনে বক্তারা, ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত আন্দোলন গড়ে তোলার আহবান জানান এবং বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে আগামী ২৮ তারিখের মহাসমাবেশে জমিয়তের অন্যতম উর্বরভূমি জগন্নাথপুর/শান্তিগঞ্জ অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করার আহবান জানান। বিগত ২০০১ সাল থেকে মুফতি ওয়াক্কাস (রহঃ) এর হাত ধরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মূল ৪ দলের এক দোল হিসেবে পাশে ছিল, এবং এতো চড়াই উৎরাই পেরিয়ে এখনও বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করে আসছে। বিএনপি নেতৃত্বধীন নির্বাচনী জোটে বিএনপিও এই জমিয়তকে সুনামগঞ্জের মধ্যে সুনামগঞ্জ- ৩ আসনে অতীতে মূল্যায়ন করেছে।

কর্মী সম্মেলনে শত শত নেতৃবৃন্দের উপস্থিতি প্রমান করে জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলার অবস্থান যা কোনো বৃহৎ দলের চেয়ে কম নয়। সৈয়দ তালহা আলমের যোগদানে জমিয়তের শক্তি আরো অনেকাংশে বেড়ে গেলো। বিগত নির্বাচনে তালহা আলম আওয়ামী লীগে এবং জমিয়তের অপরাংশের সাথে নির্বাচন করে শক্ত অবস্থানে থেকে দ্বিতীয় হন। নিজস্ব কর্মী সমর্থকদের দিয়ে ৮৯টি সেন্টারে সবকটিতে এজেন্ট দিতে সক্ষম হন। সবকিছু মিলিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস অনুসারীর অংশ আবারো জগন্নাথপুর/শান্তিগঞ্জে অন্য উচ্চতায় চলে গেলে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মুফতি ওয়াক্কাস সমর্থিত জমিয়তের কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি সম্মেলন সম্পন্ন

Update Time : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩