ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন
- Update Time : ০৯:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালী,আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক৷
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী।
বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আফসর আহমদ, পরিবার- পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান,নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক মিয়া।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীব,জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন । সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।



















