১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪
- Update Time : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার করা হয়েছে। থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আজব আলীর ছেলে মানিক মিয়াকে (৫০) ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এদিকে থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর (দিঘীরপাড়) গ্রামের মৃত সুনীল দাশের ছেলে সুমন দাশ (৩০), ইকড়ছই (মাঝেরবাড়ি) গ্রামের জাহির উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২), ইকড়ছই (লম্বাহাটি) গ্রামের আলাল উদ্দিনের ছেলে হেলাল মিয়াকে (২২) পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ সোমবার (১৬ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















