০২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অসহায় শতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৩:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অসহায়- দরিদ্রদের মাঝে সাবেক এমপি পদপ্রার্থী আশরাফুল হক সুমন নগদ অর্থ বিতরণ করেছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর বাজার মিলেনিয়াম মার্কেটে যুক্তরাজ্য এক প্রবাসীর পক্ষ থেকে শতাধিক অসহায়- দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবীদ আশরাফুল হক সুমন। নগদ অর্থ বিতরণকালে জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, ব্যবসায়ী সুমন, জনেদ আহমদ, রিয়াজ আহমদ, রুহেল আহমদ, কামাল আহমদ, মারজান আহমদ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আহমদ, সালমান আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।



















