দেশের মানুষকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে- এমএ মান্নান
- Update Time : ০৮:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, আমাদের প্রধান সমস্যা হচ্ছে অভাব। দেশের লক্ষ-কোটি মানুষ তিন বেলা খেতে পায় না। সবার আগে দারিদ্রতা দূর করতে চাই। তাই দেশের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা বলুন বিগত সরকারগুলো এ অঞ্চলে কি উন্নয়ন করেছে। আর আওয়ামীলীগের উন্নয়ন আপনাদের চোখের সামনে দেখুন। ন্যায় বিচার করুন। আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে ন্যায় বিচার চাই। আপনাদের ভোটে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় এলে উন্নয়নের ধারা বজায় থাকবে। আমরা হিংসা বিদ্বেষ চাই না। সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, কারো কথায় শেখ হাসিনা যাবে না। সংবিধান মেনে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়। তিনি বিশ্ব মোড়লদের উদ্দেশ্যে বলেন, আমরা কারো গোলাম নই। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরাও বিশ্বের ধনী দেশের মতো এগিয়ে যেতে চাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভারত চন্দ্র জয় করেছে গায়ের জোরে নয়। তারাও এক সময় আমাদের মতো গরীব দেশ ছিল। শিক্ষা ও মেধাশক্তি দিয়ে আজ তারা চন্দ্র জয় করেছে। একদিন আমরাও পারবো। এ জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আগে মিথ্যা কথা পরিহার করতে হবে। সততা, নিষ্টা, কর্ম-দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে আমরাও বিশ্ব জয় করতে পারবো। বুধবার (৩০ আগস্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে সৈয়দপুর গ্রামবাসীর পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে ও সৈয়দ সাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশলী কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ।
এ সময় সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পরিকল্পামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ মদচ্ছির আলী মাজন, ইউপি চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পৌর আওয়ামী যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগ নেতা সৈযদ জয়তুন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যান কান্তি রায় সানি, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সৈয়দপুর দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা সৈয়দ ছানাওর আলী, সমাজসেবক হাফিজ শেখ আব্দুল কবির খছুর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ লিলু মিয়া, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক নুরুজ্জামান, উপ-পরিচালক (অর্থ) সৈয়দ হাসান আহমদ, যুক্তরাজ্য প্রবাসি মোহাম্মদ ইমতিহান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদ আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাহিন উদ্দিন, সৈয়দপুর আদর্শ কলেজের ছাত্রদের মধ্যে রাকিব আহমেদ, হাসান মিয়া, নাহিদ ইসলাম, শরিফ আহমেদ, সাকিব আহমেদ, সাললান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।



















